Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক ভৌতবিজ্ঞান ২০২০ প্রথম পর্ব



চলতড়িৎ
কিছু রাশির পরিচয় তাদের একক

1.      প্রবামাত্রা = তড়িতাধান / সময়
অর্থাৎ  I = Q / T
SI একক, I=কুলম্ব/সেকন্ড বা  আম্পিয়ার
C.G.S একক – স্ট্যাট আম্পিয়ার
 1 আম্পিয়ার = 3 x 109 স্ট্যাট আম্পিয়ার

সমস্যা সমাধান
1.   একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 2 মিনিটে 5A তড়িৎ প্রবাহিত হলে , কত পরিমান আধানের প্রবাহ হবে -
সমাধান-
     I=
 এখানে  I = 5A
            t = 2 মিনিট = 2 X 60 সেকেন্ড
     Q= ?
  ù  I =
       =) 5 = Q/ 2X60 
   =) Q= 600 কুলম্ব 


2.  বিভব পার্থক্য = প্রবাহমাত্রা X রোধ
V = IR
SI একক V = আম্পিয়ার  X  ওহম
       = ভোল্ট
 সমস্যা সমাধান
একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ  12 Volt পরিবাহীর প্রবাহ মাত্রা 6A হলে পরিবাহীর রোধ কত ?

আমরা জানি          V= IR
এখানে                     V=12 Volt
                                 I = 6 A
                                 R = ?
ù        R =    =  = 2 ohm

3.   রোধাঙ্ক
 রোধাঙ্ক পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক
অথাৎ রোধ বাড়লে রোধাঙ্ক বাড়ে l
এটির Si একক = ওহম মিটার
CGS একক = ওহম সেমি
4.পরিবাহিতা :
      রোধের অনোন্যকই পরিবাহিতা l
R = 1/k, পরিবাহিতার si একক = 1/ ohm = mho বা সিমেন্স
5. পরিবাহিতাঙ্ক :
 
রোধাঙ্ক এর অনোন্যক হল পরিবাহিতাঙ্ক 
ইহার si একক 1/ ওহম মিটার  = mho / মিটার
এটা মনে রাখতে হবে রোধাঙ্ক বাড়লে পরিবাহিতাঙ্ক কমে l
·         রোধের সাথে উষ্ণতার প্রভাব
অর্ধপরিবাহীর ( সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি )ক্ষেত্রে রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় l
ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে রোধ বাড়ে l
অতি পরিবাহীর ক্ষেত্রে পরম শূন্য উষ্ণতায় রোধ শূন্য হয় l
রোধের শ্রেণী সমান্তরাল সমবায়

ধরা যাক  R1, R2, R3
 শ্রেণী সমবায়ে আছে,
সেক্ষেত্রে তুল্য রোধ R= R1+R2+R3


                            শ্রেণী সমবায়

·         সমান্তরাল সমবায়

রা যাক  R1, R2, R3  সমান্তরাল সমবায়ে আছে
সেক্ষেত্রে তুল্য রোধ


1/R = 1/R1 +1/R2 +1/R3
মাধ্যমিক পরীক্ষায় বহুবার এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন
·         দেখাও যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমবায়ের অন্যান্য রোধ অপেক্ষা ক্ষুদ্রতম
উত্তর : এই উত্তরটি খুব সহজে বিশ্লেষণ করা হল
ধরা যাক  R1= 1ওহম  R2 = 2 ওহম   R3  = 3 ওহম
সুতরাং তুল্য রোধ
1/R = 1/R1 +1/R2 +1/R3

1/R = 1/1 +1/2+1/3
     1/R  =(6+3+2)/6
1/R=11/6
R= 6/11 <1
সুতরাং দেখা যাচ্ছে তুল্য রোধ এর মান এক এর থেকেও কম এবং সমবায়ের অন্যান্য রোধের থেকেও কম l
·          2020 সালের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন
1) তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র
এটি মনে রাখার সহজ উপায়
আমরা জানি, H= I2Rt/J
প্রথম সূত্র : পরিবাহীতে উৎপন্ন তাপ (H) তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন পরিবাহীর রোধ (R)ও প্রবাহের সময় (t) ধ্রুবক l
দ্বিতীয় সূত্র: পরিবাহীতে উৎপন্ন তাপ (H) পরিবাহীর রোধের (R)সমানুপাতিক, যখন তড়িৎ প্রবাহমাত্রা (I)ও প্রবাহের সময় (t)ধ্রুবক l
তৃতীয় সূত্র :পরিবাহীতে উৎপন্ন তাপ (H) পরিবাহীর মধ্যে প্রবাহের সময়ের  (t)সমানুপাতিক, যখন প্রবাহমাত্রা(I)ও পরিবাহীর রোধ (R) ধ্রুবক l


কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তার উত্তর
1)কোন রাশির একক কুলম্ব / সেকেন্ড?
উঃ তড়িৎ প্রবাহমাত্রা
2) কোনো ফিউজের গায়ে 5A লেখা দেখে কী বুঝবে?
উঃ ওই ফিউজের মধ্যে দিয়ে সর্বাধিক 5A তড়িৎ প্রবাহিত হবে, এর বেশি প্রবাহে ফিউজটি সংযোগ বিচ্ছিন্ন করবে l
3) গৃহ বর্তনী কোন সমবায়ে থাকে?
উঃ সমান্তরাল সমবায়ে l
4)ওহম সেমি কোন রাশির একক?
উঃ রোধাঙ্ক
5)জুল / কুলম্ব কিসের একক?
উঃ জুল /কুলম্ব = ভোল্ট, বিভব প্রভেদের si একক l
6)ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে আঙ্গুলগুলির মধ্যে কত ডিগ্রী কোন থাকে?
উঃ 90°
7)আধুনিক আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের বর্ণ কেমন?
উঃ হালকা নীল
8)আবিষ্ট প্রবাহমাত্রার অভিমুখ কোন সূত্র থেকে জানা যায়?
উঃ ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম
9)ভোল্ট × আম্পিয়ার =?
উঃ ওয়াট, ক্ষমতার si একক
10) 1 কিলোওয়াট - ঘন্টা =? জুল
উঃ 3.6×106 জুল

দ্বিতীয় পর্বে আরও বিস্তারিত আসছে নজর রাখ আমাদের পেজে





Print Friendly and PDF
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code