Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুরু হলো স্বাস্থ্যমেলা ২০২০

জননেতা কমল গুহের ৯২তম জন্মদিন উপলক্ষ্যে আজ সকাল ৮.৩০টায় দিনহাটা স্বাস্থ্যের জন্য হাঁটুন কর্মসূচি দিয়ে শুরু  হলো  স্বাস্থ্যমেলা ২০২০।
বর্ণাঢ্য এই শোভাযাত্রা ঘিরে মানুষের উদ্দিপনা ছিল দেখার মতন। দিনহাটা শহরের সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যের জন্য হাঁটুন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমল পুএ উদয়ন গুহ,কোচবিহার লোকসভার প্রাক্তন সদস্য পার্থ প্রতিম রায়, দিনহাটা দুই নং ব্লকের কনভেনার বিষ্ণু সরকার প্রমূখ ।

এদিনের এই শোভাযাত্রায় দিনহাটা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান সদস্যরা অংশ নেন।

২২ শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ১৯ তারিখ পর্যন্ত থাকবে স্বাস্থ্যমেলা, তবে ২০ থেকে ২২ পর্যন্ত থাকবে সংহতি উৎসব। এই স্বাস্থ্য মেলায় রাজ্যের বিভিন্ন জেলাসহ চেন্নাইয়ের চিকিৎসকরা রোগী দেখবেন। এছাড়াও বিনামূল্যে রোগীদের রক্ত পরীক্ষা ও ওষুধ পত্র দেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code