Latest News

6/recent/ticker-posts

Ad Code

BCCI এর নতুন প্রধান নির্বাচক: দৌড়ে এগিয়ে কারা


দীর্ঘ ৪০ মাস ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এর গুরুদায়িত্বে ছিলেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক এমএসকে প্রসাদ। গত শুক্রবার এমএসকে প্রসাদ ও তাঁর নেতৃত্বাধীন প্যানেলের কার্যকাল শেষ হয়েছে। শুরু হয়ে গিয়েছে নতুন নির্বাচক প্রধানের নাম নিয়ে জল্পনা। যদিও সূত্রের খবর, দেশের প্রধান ক্রিকেট নির্বাচকের আসনে বসার লড়াই-এ এগিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন মিডিয়াম ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ ও স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ। 

বিসিসিআই-র নতুন প্রধান নির্বাচক কে হবেন, তা ঠিক করবে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। সূত্রের খবর, বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন মিডিয়াম ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ ও স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ। প্রসাদ নিযুক্ত হলে তিনি দেড় বছর এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারবেন। তবে পুরো তিন বছর বিসিসিআই-র প্রধান নির্বাচক থাকতে পারবেন লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ। নির্বাচক কমিটির অন্যতম সদস্য গগন খোদার পরিবর্ত হওয়ার লড়াই-এ এগিয়ে রয়েছেন মধ্যপ্রদেশের রাজেশ চৌহান ও অময় খুরেশিয়া। 


ভারতের প্রাক্তন ফাস্ট বোলার তথা মুম্বই-র প্রাক্তন প্রধান নির্বাচক অজিত আগারকরও বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার লড়াই-এ রয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তিনি শুক্রবারই নিজের আবেদন পত্র জমা দিয়েছেন বলে খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code