করোনা ভাইরাস যে শহরে সব থেকে বেশি থাবা বসিয়েছে, সেখানে আটকে রয়েছেন ৩২৫ ভারতীয়। তাদের ফিরিয়ে আনার জন্য শুক্রবারই মুম্বই থেকে উহানের উদ্দেশে রওনা দেবে বিশেষ এই বিমান। প্রথমে দিল্লিতে কিছুক্ষণের জন্য থামবে। তার পর ছ’ঘণ্টার পথ পাড়ি দিয়ে পৌঁছবে উহানে।
বিমানকর্মীদের সঙ্গে বিমানে যাচ্ছে দু’জন চিকিৎসকও। বিমান থেকে না নামার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের। প্রত্যেক আসনে জলের পাউচ আর খাবারের প্যাকেট রাখা থাকবে। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের রক্তে করোনার জীবাণু নেই, শুধুমাত্র তাঁদেরই এই বিমানে জায়গা দেওয়ার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ