মদনমোহন পাড়া বাইপাসে ট্রাকের সঙ্গে সাইকেল আরোহীর দূর্ঘটনা।
মিল্টন মিয়া, ৪ঠা জানুয়ারি ২০২০: আজ বেলা ১১টা নাগাদ কোচবিহার থেকে দিনহাটা গামী একটি ট্রাক দিনহাটা মদনমোহন পাড়া বাইপাসে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। ট্রাকের ড্রাইভার পালালেও স্থানীয় মানুষ খালাসিকে তাড়া করে ধরে ফেলে। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলে বাইপাসে যানজটের সৃষ্টি হয়। ঘটনা স্থলে দিনহাটা থানার পুলিশ গিয়ে যানজট মোকাবিলা চেষ্টা করেন। আহত সাইকেল আরোহী মদনমোহন পাড়ারি বাসিন্দা, নাম কমল বোস। সে এখন দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ