Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরস্বতী পুজোর উচ্ছ্বাসে মেতেছে বাঁকুড়ার ইন্দাস থানার মেরাল গ্রাম।

সরস্বতী পুজোর উচ্ছ্বাসে মেতেছে বাঁকুড়ার ইন্দাস থানার মেরাল গ্রাম।

মেরাল গ্রামে প্রবেশ করলে চোখে পড়বে দীর্ঘ দিনের ঐতিহ্য বাহী পূর্ব পাড়ার ভারতী সংঘ। আর সেই সংঘের দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো এখনও তার বিশেষ আবহ বহন করে আসছে। এখানে সংঘের ছেলে থেকে শুরু করে সমগ্র পাড়া মা সরস্বতীর আরাধন কে কেন্দ্র করে উচ্ছ্বসিত হয়ে থাকে পুজো চারদিন। পুজোর শেষদিন মা সকলের খিচুড়ি ভোগ খাওয়া দেখে, তারপর হয় প্রতিমা নিরঞ্জন।আর এই পাড়ার পরই মেরাল মধ্যম পাড়ায় অনুষ্ঠিত হয় এক থিমের প্যান্ডেল এ বাগদেবীর আরাধনা। এখানে প্রতিমার মধ্যেও থাকে বৈচিত্র্য। এবারে তাদের ভাবনা একটু অন্যরকম। আধুনিকতার আবহাওয়ায় Whtasap এর থিম তুলে ধরেছেন মেরাল মধ্যম পাড়া আমরা কজন সংঘ। এর পুরোহিত অর্ক ভট্টাচার্য্য বলেন দীর্ঘ আট বছরের পুরোনো এই পুজো। সব মিলিয়ে সরস্বতী পুজো মেরাল এর মানুষের মনে এক অন্য মাত্রা আনে। এগুলি ছাড়াও মেরালে আরো দুটি সংঘের সরস্বতী পুজোর মধ্যেও আছে বৈচিত্র্য।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code