রাত্রি ৯:৫৫
অনিমেষ সরকার
আমার বহু কাঙ্খিত অবসরের দিকে টেনে নিয়ে যাচ্ছ
এ যাবৎ আমার চাওয়ার মতো কিছুই ছিলো না, চেয়ে উঠতেই পারিনি
অবদান ভুলে যাওয়ার মতোই অনেকটা।
বিকেলের তিস্তার স্রোতে ঝেরে দেওয়া রোদ , অনার্য সভ্যতার কালো পাথর টুকু ছাড়া।
তোমার সাথে বহুকাল বিবাদের বিহিত হয়নি এখনো
জার্মানি থেকে আসা পাওডারগুলো গায়ে মেখে গলায় স্পঞ্জ ঘষে কবিতা পাঠ করি
আমার বলার জন্য বরাদ্দ মিনিট দুই
তুমি আংশিক বাদ রেখে এলিয়ে দাও শাড়ির আঁচল
ঝুল জমে বারান্দার কোণে।
আমি তোমার শরীরের গন্ধ মনে রেখেছি এখনো পর্যন্ত
শরীর দিয়েছিলে বলে তবেই না তোমাকে শুধু চেয়ে গেছি অবিরাম...

Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ