Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম



রবিবার ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। আজ দেশের মেট্রো শহরগুলিতে প্রতি লিটার পেট্রলের দাম ১৩-২১ পয়সা বেড়েছে। অন্যদিকে ডিজেলের দাম বাড়ানো হয়েছে প্রতি লিটারে ১৯-২১ পয়সা। বর্তমানে, দেশের বাজারে পেট্রল এবং ডিজেলের দাম প্রতিদিনের ভিত্তিতে ঠিক করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো তেল বিপণন সংস্থাগুলি। নতুন দাম সকাল ৬টা থেকে নেওয়া হয়।

তাই আজ সকাল ৬টা থেকেই কলকাতা , মুম্বই, চেন্নাই ও দিল্লি-তে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। আজ দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৭৪.৮৮ টাকা। ডিজেলের দাম হয়েছে ৬৭.৬০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রলের নতুন দাম ৮০.৫৩ টাকা/লিটার। মুম্বইয়ে ডিজেলের দাম লিটার প্রতি ৭০.৯৩ টাকা। কলকাতায় আজ এক লিটার পেট্রলের দাম ৭৭.৫৪ টাকা। কলকাতায় ডিজেলের দাম ৭০.৪৮ টাকা। চেন্নাইয়ে এক লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৭৭.৮৫ টাকা ও ৭১.৪৮ টাকা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code