Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেশজুড়ে CAB-এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলো বামফ্রন্ট

pic source: wikipedia


১৯ ডিসেম্বর দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ (CAB)-এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলো বামফ্রন্ট।  ওইদিন সমস্ত বাম গণ সংগঠনগুলিকে সংঘবদ্ধভাবে রাস্তায় নামার নির্দেশ দিয়েছে দলীয় নেতৃত্ব। সদ্য পাশ হওয়া নাগরিকত্ব বিল দেশের গণতান্ত্রিক চরিত্র বদলে দিচ্ছে বলে অভিযোগ বামফ্রন্টের। এই বিল শুধু ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করছে না, এই বিল রীতিমত অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন তাঁরা।

দেশের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক পরিচয় বদলে দিতে উদ্যত হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার। তাঁদের আরও অভিযোগ, এই বিল পাশ করে সারা দেশে এনআরসি করতে চাইছে মোদি-শাহের সরকার। আর এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেবে। বামেদের মতে, এই পদক্ষেপ আদতে আরএসএসের লক্ষ্য মেনে হিন্দুরাষ্ট্র তৈরি করার নামান্তর মাত্র।

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে- ১৯২৭ সালে এই দিনই গোরক্ষপুর জেলে স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল, ফৈজাবাদের জেলে আসফাকুল্লা খান এবং নয়নী জেলে আরেক অভিযুক্ত রোশন সিংয়ের ফাঁসি হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করতে জাতি-ধর্ম নির্বিশেষে লড়াই করেছিল ভারতবাসী। সেই সম্প্রীতির ইতিহাসকে মাথায় রেখেই ১৯ থেকেই আন্দোলনে নামছে বামেরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code