Latest News

6/recent/ticker-posts

Ad Code

একলব্য মেধা অন্বেষণ ২০১৯ এর চূড়ান্ত পরীক্ষা শুরু ১৫ ডিসেম্বর




১৫ ডিসেম্বর কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অনুষ্ঠিত হতে চলেছে একলব্য মেধা অন্বেষণ ২০১৯ এর চূড়ান্ত পর্বের পরীক্ষা। প্রকাশনী সূত্রে জানানো হয়েছে- একলব্য মেধা অন্বেষণ প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণের জন্য বছরে দুটো পরীক্ষার ব্যবস্থা করেছে। ইতিমধ্যে প্রথম পর্বের পরীক্ষা হয়ে গেছে।


১৫ ডিসেম্বর প্রথম পর্যায়ে ৫ টি কেন্দ্রে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত মেধা অন্বেষণ এর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে ২২ ডিসেম্বর। পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ৩০ জানুয়ারি ২০২০।


পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানান- একলব্য মেধা অন্বেষণের প্রথম বর্ষেই অভিভাবকরা যেভাবে আস্থা রেখেছেন তা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষা পদ্ধতিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেন্টার ইনচার্জ, এবং একাধিক ইনভিজিলেটর দের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোন অভিযোগ জানাতে অভিভাবকরা আমাদের হেল্পলাইন নাম্বারে-7602721810 যোগাযোগ করতে পারবেন। দ্রুততার সাথে আমরা সমস্যা সমাধানে অঙ্গিকারবদ্ধ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code