Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাড় কাঁপানো ঠাণ্ডা আসতে চলেছে রাজ্যে

আবহাওয়া সূত্রে খবর- সোমবার থেকে তাপমাত্রা দ্রুত হারে কমতে শুরু করবে।  হাড় কাঁপানো ঠাণ্ডা পড়তে চলেছে সোমবার থেকে। 

সোমবার থেকে রবিবার পর্যন্ত ব্যাপক ঠান্ডা পড়তে পারে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১০° সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১০° সেলসিয়াস থেকে ১৪°সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে। 

উত্তর পশ্চিম ভারতে অবস্থিত শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা সরে যাচ্ছে। এই ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক তুষারপাত হয়েছে। 

আগামী ১২-১৮ ঘন্টায় আরও সরে যাবে। বিহার ওউত্তরপ্রদেশের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত এর প্রভাবে ১৮-২৪ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ, বিহার ও নেপালের কিছু জায়গায়। উত্তরবঙ্গের কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে আজকে। কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আকাশ অস্বচ্ছ থেকে আংশিক মেঘলা থাকতে পারে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code