Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAA প্রয়োগের স্থাগিতাদেশের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

pic source:news time

নয়া নাগরিকত্ব আইন প্রয়োগের স্থাগিতাদেশের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর সঙ্গে কেন্দ্রকে নোটিস দিয়ে জানুয়ারিতে শুনানি হবে বলে জানায় প্রধান বিচারপতি এসএ বোবডে নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দায়ের করা প্রায় 59 টি আবেদন বুধবার সুপ্রিমকোর্টে ওঠে। পিটিশনগুলিতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী নাগরিকত্বে অনুমোদন পাওয়ার ভিত্তি কখনওই ধর্ম হতে পারে না। আবেদনকারীদের দাবি, সংশোধিত নাগরিকত্ব আইন সংবিধানের মূল ভিত্তির বিরোধী। কারণ এই নয়া আইনে বেআইনি শরণার্থীদেরও ধর্মের ভিত্তিতে নাগরিক হিসেবে মেনে নেওয়া হচ্ছে। এতে সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে।

এদিন প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাগুলির শুনানি হয়। এই আইনের উপর স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয় আদালত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code