বি এড ডিগ্রি না থাকায় রাজ্যের প্রায় ১৯ হাজার শিক্ষকের ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যায় ২০১৩ সালে। পরবর্তীতে সরকার নিজ উদ্যোগে বি.এড. করানোর ব্যবস্থা করে। দু'বছর বি এড শেষে ২০১৮ সালের মার্চ মাস থেকে পুনঃরায় ইনক্রিমেন্ট শুরু হয়। কিন্তু ২০১৩ সালের জুলাই থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের ইনক্রিমেন্ট বকেয়া থেকে যায় বলে জানা গেছে।
পরবর্তিতে এই বকেয়া পরিশোধের জন্য অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করে - প্রয়োজনীয় কাগজপত্র জেলা শিক্ষা দপ্তরে জমা করার জন্য বলা হয়।
এরপর দীর্ঘ ১ বছরের বেশী সময় অতিক্রান্ত হওয়ার পরও সমস্ত প্রয়োজনীয় তথ্য শিক্ষা দপ্তরে পাঠানো সত্ত্বেও শিক্ষকরা তাদের প্রাপ্য ইনক্রিমেন্ট এরিয়ার থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠছে। এই বিষয়ে জেলা শিক্ষাদপ্তরও কোন তথ্য দিতে পারেনি।
বিভিন্ন শিক্ষক সংগঠনের মধ্যদিয়ে এই বিষয়টি তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে বলে এক শিক্ষক জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ