Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতের জমকালো আমেজ গায়ে মেখে কৃষ্ণনগরে শুরু হলো ৩৫ তম নদীয়া বইমেলা




Sangbad Ekalavya: শীতের জমকালো আমেজ গায়ে মেখে কৃষ্ণনগরে শুরু হলো ৩৫ তম নদীয়া বইমেলা ২০১৯  - ২০ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ময়দানে। মেলার উদ্বোধন করেন জেলা শাসক বিভু গোয়েল মহাশয়,প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী উজ্বল বিশ্বাস মহাশয়, সভাপতিত্ব করেন শিবুচৌধুরী মহাশয়। 


এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রত্না ঘোষ কর,  গৌরী শংকর দত্ত, রিক্তা কুন্ডু,বিমলেন্দু সিংহরায় ও আরও বিশিষ্টবর্গ। আজ গ্রন্থাগার দিবসে মেলার শুভ উদ্বোধন হয়।মেলায় মোট ১১১ টি বই ষ্টল, প্রদর্শণীর কক্ষ  মেলাকে আরও আকর্ষনীয় করে তুলেছে। আলোকসজ্জা এবারের  মেলার আলাদা আকর্ষন।২০ থেকে ২৬ শে ডিসেম্বর প্রতিদিন বিকেল ৩ টে  থেকে রাত ৮টা পর্যন্ত নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলা চলবে।শহরের প্রানকেন্দ্রে এই মেলা মানুষের ভীড় চোখে পড়ার মতো।পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে বইমেলা প্রাঙ্গনে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code