অবিকল যেন রাণু মণ্ডল ৷ মুখের ধরণ থেকে আচার-আচরণ ঠিক যেন রাণু মণ্ডল পার্ট টু । তবে এবার রানাঘাটে নয়৷ ভিন রাজ্য অসমের গুয়াহাটি স্টেশনে দেখা মিলল নতুন রাণু মণ্ডলের৷ স্টেশনে বসেই তিনি গেয়ে উঠলেন রাণুর গাওয়া ‘তেরি মেরি কাহানি’ গানটি। সেই ভিডিও ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনরা নাম দিলেন রাণু মণ্ডল টু্ !
মহিলার নাম কী। পরিচয় এবং ঠিকানাই বা কী তা এখনও পর্যন্ত জানা যায়নি। শুধু গুয়াহাটি স্টেশনে বসে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে৷ তিনি গান গাইতে শুরু করলে আশেপাশে ভিড় জমে যায়। আজ তকের খবর অনুযায়ী, তাঁদের মধ্যে থেকেই একজনের অনুরোধে ওই মহিলা গেয়ে ফেলেন হিমেশ রেশামিয়ার সুরে রানুর গাওয়া গান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
Connect With Us