![]() |
| pic source: socialism.in |
৩ বছর পর প্রেসিডেন্সির পরে এবার ফের ভোটের দামামা বাজল যাদবপুরে৷ আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ছাত্রভোট অনুষ্ঠিত হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ বিভাগেই। কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং এই ৩ বিভাগেই ভোট হবে ১৯ তারিখেই৷ ২০ ফেব্রুয়ারি হবে ভোটগণনা৷
নতুন কাউন্সিলের নিয়মবিধি অনুসারে ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন করবে প্রতিষ্ঠানের প্রধান। সাধারণ সম্পাদক ও সহ সম্পাদক নির্বাচন হবে ছাত্রভোটের মাধ্যমে।
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পরই মমতা ব্যানার্জীর সরকার নির্দেশিকা জারি করে জানায়, এখন থেকে আর ছাত্র সংসদ ভোট হবে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। তার বদলে গঠন করা হবে নতুন ছাত্র কাউন্সিল।
সরকারের এই ঘোষণারই পরই কাউন্সিল মডেলকে চূড়ান্তভাবে 'অগণতান্ত্রিক’ ও 'ছাত্রস্বার্থ বিরোধী' বলে চিহ্নিত করে রাস্তায় নামে যাদবপুর-প্রেসিডেন্সি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্য জুড়ে একাধিকবার প্রতিবাদ কর্মসূচীরও ডাক দেয় এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনগুলি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us