আজ সকালে বর্ধমান শহরের ঐতিহ্যশালী স্থান টাউন হল ময়দানে রাম প্রসাদ দাঁ এর সভাপতিত্বে All post graduate teachers welfare association এর বর্ধমান জেলা কমিটির মিটিং সম্পন্ন হয়। সংগঠনের দ্রত রেজিস্ট্রেশন পাওয়া এবং রেজিস্ট্রেশন প্রাপ্তির সাথে সাথেই বিকাশ ভবনে বিভিন্ন ইস্যুতে ডেপুটেশন এর ব্যবস্থা করায় মিটিং এ রাজ্য নেতৃত্বের প্রশংসা করা হয় । আগামী দিনে সদস্য সংগ্রহের দায়িত্ব বন্টন করে সংগঠন কে ছড়িয়ে দেবার অঙ্গীকার করেন সদস্যগন।
রাজ্য নেতৃত্বের কাছে স্টাফ প্যাটার্ন সংক্রান্ত সমস্যা, CAS চালু, PGT স্কেল সহ রোপা 2019 প্রকাশের জন্য বিভিন্ন কর্মসূচি তথা আইনি ব্যবস্থা গ্রহণের দাবী তোলেন সদস্যগন।
বৈশাখী সাহা সভাপতি, সহ সভাপতি উৎপল অধিকারী, সম্পাদক রথীন সাঁই, সহ সম্পাদক অতনু গোস্বামী, কোষাধ্যক্ষ অনুপম নাথ এবং রামপ্রসাদ দাঁ জেলা অবজারভার হিসাবে দায়িত্ব গ্রহন করেন।
অপরদিকে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডেও আজ জেলা কমিটি গঠন হয়। সভাপতি হিসাবে অপূর্ব দেবনাথ, সম্পাদক দীপক কুমার বর্মন, কোষাধ্যক্ষ অভিজিৎ চক্রবর্তী দায়িত্ব প্রাপ্ত হন বলে জানিয়েছেন রাজ্য কমিটির সদস্য জয় প্রকাশ দাস।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ