আগামী বছর রাজ্য সরকারি কর্মীরা টানা ১৫ দিন পুজোর ছুটি পাবেন। আর সপ্তাহান্তের ছুটি ছাড়াও অতিরিক্ত ৪৩ দিন ছুটি পাবেন। মঙ্গলবার নবান্ন এক বিজ্ঞপ্তি জারি করে এই ছুটির তালিকা প্রকাশ করেছে।আগামী বছর তৃতীয়া থেকেই পুজোর ছুটি। এ কথা অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুজোর ছুটিই টানা ১৫ দিন। ১৯শে অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু। সেদিন সোমবার। অর্থাৎ তার আগের দু’দিন শনি, রবিও ছুটি। ছুটি শেষ হচ্ছে ৩০ অক্টোবর। সেদিন শুক্রবার জন্য পরের দু’দিনও ছুটি। ফতেয়া-দোয়াজ-দহম অবধি ছুটি।
ফের ভাইফোঁটার ছুটি শুরু ১৬ নভেম্বর থেকে। এই ছুটি শেষ হচ্ছে ২০ নভেম্বর। সেদিন আবার শুক্রবার। অর্থাৎ পরের দু’দিনও মিলবে ছুটি। হিসাবটা গেল শুধু পুজোর ছুটির। সপ্তাহান্তের বাকি ছুটি ও স্থানীয় ছুটির দিনগুলো এতে যোগ হবে।
ছুটির তালিকা ডাওনলোড করতে ক্লিক করুন-
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ