রাজ্যপাল জগদীপ ধনখড় শুক্রবার জানালেন, তাঁকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। শুক্রবার সন্ধ্যাতেই এই উৎসবের উদ্বোধন হওয়ার কথা। তাতে যোগ দিচ্ছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বরা। সংবাদ সংস্থা পিটিআইকে রাজ্যপাল জানিয়েছেন, ‘‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত না হওয়া নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। কিন্তু ব্যবহারটা (রাজ্য সরকারের) নিয়ে ভাবছি।'' গত অক্টোবরে দুর্গাপুজো কার্নিভালে তাঁর সঙ্গে হওয়া ব্যবহারের প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, ‘‘আপনারা সবাই দেখেছেন কার্নিভালের সময় কী হয়েছিল। এটা অভাবনীয়। কেউ বলছেন আমি প্রচারের জন্য এসব করছি। আমি সকলকে উত্তরও দিতে চাই না।''
তাঁর অভিযোগ, ওই কার্নিভালে গিয়ে তিনি অপমানিত হয়েছেন।
সূত্রানুসারে জানা যায়, কার্নিভালে রাজ্যপালকে যেখানে বসতে দেওয়া হয়েছিল, তা তাঁর পছন্দ হয়নি। তাঁকে কোণের দিকে আসন দেওয়া হয়। সেখানে বসে তিনি অনুষ্ঠান ঠিকমতো দেখতেও পাচ্ছিলেন না।
রাজ্যপালের অভিযোগের পাল্টা তৃণমূলও জানিয়েছে, রাজ্যপাল ‘‘প্রচারলোভী'' এবং তিনি যা করছেন তা একজন রাজ্যপালকে মানায় না।
(সংবাদ একলব্য এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ