Latest News

6/recent/ticker-posts

Ad Code

পার্শ্বশিক্ষক আন্দোলনে নয়া মোড়-রবিবার নজিরবিহীন বিশেষ বেঞ্চ হাইকোর্টে

pic source:calcuttahighcourt.gov.in
পার্শ্বশিক্ষক আন্দোলনের জন্য  বিধাননগর পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, যার অনুমতি না পাওয়ায় হাইকোর্টে মামলা করা হয় সংগঠনের পক্ষথেকে।

বিচারপতি দেবাংশু বসাক বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে পারবে বলে রায় দিলে রাজ্য তরিঘরি প্রধান বিচারপতির কাছে জরুরী ভিত্তিতে  আবেদন জানান যাতে বিকাশভবনের সামনে পার্শ্বশিক্ষকরা আন্দোলন করতে না পারেন। রাজ্যের বক্তব্য এতে বিকাশভবনের সামনে বিশৃংখল পরিবেশ তৈরি হতে পারে। তাই ল এন্ড অর্ডারের  প্রশ্নে বড়সড় সমস্যা হতে পারে বলে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়।

তাই হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব বন্ধ্যোপাধ্যায় এবং কৌশিক চন্দকে নিয়ে একটি বিশেষ বেঞ্চ বসানোর নির্দেশ দেন রবিবার সকাল ১১ টার সময়। যা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন  ঘটনা বলেই অনেকে মনে করছেন।

এখন প্রশ্ন ১১ নভেম্বর পূর্ব ঘোষিত পার্শ্বশিক্ষক আন্দোলন কি সংঘটিত হবে? হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে এখন সমস্ত পার্শ্বশিক্ষক।

বিস্তারিত আসছে- 


শিক্ষকের স্ত্রী রোলার মোছার কাজ করছেন-বিস্মিত শিক্ষিত সমাজ 

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code