![]() |
| হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন কর্মীরা (Photo: ANI) |
পশ্চিমবঙ্গের মতো বিহারেও পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কোথাও ৭০ টাকা তো কোথাও ১০০ টাকা। পরিস্থিতি সামাল দিতে বাজারের নেমেছে সরকার। পাটনার বিহার রাজ্য সমবায় বিপণন ইউনিয়ন লিমিটেডের কাউন্টার থেকে সরকারি কর্মীরা পেঁয়াজ বিক্রি করছেন ৩৫ টাকা কেজি দরে। কিন্তু বড় খবর হল সরকারি কর্মীরা পেঁয়াজ বেচছেন হেলমেট পরে। পাছে হুড়োহুড়ির মধ্যে পড়ে মাথায় চোট না পান। পাছে রেগে গিয়ে কেউ ইট ছুঁড়লে মাথা বাঁচে।
বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতি জনকে ২ কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে ৩৫ টাকে কেজি দরে। তবে কারও বাড়িতে বিয়ে থাকলে তাদের বিয়ের কার্ড দেখাতে হচ্ছে।
তাহলেই মিলবে ২৫ কেজি পেঁয়াজ। এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে বহু জায়গায় পদপৃষ্টের ঘটনা ঘটেছে। সেকথা মাথায় রেখে শনিবার হেলমেট পরে বাজারে এসেছেন সরকারি কর্মীরা। সংবাদসংস্থা এএনআই-কে রোহিত কুমার নামে এক সরকারি কর্মী বলেন, "পাথর ছোঁড়া ও পদপৃষ্টের ঘটনা ঘটেছে। তাই হেলমেট পরা ছিল আমাদের কাছে একমাত্র বিকল্প। আমাদের কোনও নিরাপত্তা দেওয়া হয়নি।"
দামে লাগাম টানতে কেন্দ্রীয় সরকার ১.২ লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মিশর, তুরস্ক, হল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আনার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে দাম বাড়ার কারণে দিল্লি, গুজরাত, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং বিহারের কয়েকটি জায়গায় পেঁয়াজ চুরিরও খবর পাওয়া গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us