Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতীয় ক্রীড়া জগতে বলরামপুর উচ্চ বিদ‍্যালয়ের অতুলনীয় সাফল‍্য



হিরেন পাল, বলরামপুর, ১৮ই নভেম্বর: 
গত ১৬ ও ১৭ই নভেম্বর মহারাষ্ট্রের পুনের ছত্রপতি শিবাজী International sports complex এ আয়োজিত হয় open National sports championships Festival । জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় কোচবিহার জেলা থেকে মোট ৮ জন প্রতিযোগী অংশগ্রহন করার সু্যোগ পেয়েছিল । তার মধ্যে বলরামপুর উচ্চ বিদ‍্যালয়ের মোট দু্ইজন বর্তমান ছাত্র মাহিয়ার আলী ও কৌশিক বর্মন এবং একজন প্রাক্তন ছাত্র রাজু শেখ পৃথক পৃথক ইভেন্টে অংশগ্রহন করে স্বর্ণপদক জয় লাভ করে । ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মাহিয়ার আলী ও ২০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় কৌশিক বর্মন, দুজনেই বলরামপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্র । 
এই বিদ‍্যালয়েরই প্রাক্তন ছাত্র রাজু শেখ ৫০০০ মিটার রানে স্বর্ণপদক জয় লাভ করে । রাজু বর্তমানে দেওয়ানহাট মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র । এর আগেও জেলা এবং রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে এরা সকলেই একাধিকবার পুরস্কার নিয়ে আসে । 
সারা দেশের ২০ টি রাজ্যের মোট ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহন করেছিল এই প্রতিযোগিতায়। পশ্চিমবঙ্গ থেকে মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহন করে । 
কোচবিহার জেলা থেকে অপর এক প্রতিযোগী সাইদার আলী ১৫০০ মিটার রানে স্বর্ণপদক লাভ করে । এরকম জয়জয়কার সাফল‍্যে খুশি বলরামপুর উচ্চ বিদ‍্যালয়সহ এলাকার সকলেই।




নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code