সংবাদ একলব্য, নিগমনগর, ১৮ই নভেম্বর ২০১৯:
বিদ্যালয়ের অফিস ঘরের তালা ভেঙে চুরি হল কিশামত দশ গ্রাম গভঃ প্রাথমিক বিদ্যালয়ের ২টা এ সি আর এর মোট ১৪ লক্ষ টাকার কোটেশন বাক্স। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিশচন্দ্র অধিকারী জানান আজ বিদ্যালয় এসে দেখতে পান অফিস ঘরের তালা ভাঙা, তারপর অফিসের ভিতরে ঢুকে দেখেন যে গোদরেজ ভেঙে শুধু কোটেশন বাক্সটি চুরি হয়েছে। এদিকে তিনি আক্ষেপ করে জানান এ সি আর এর টাকা ঢোকার পর তার উপর নানা চাপ আসছে। স্হানীয় কয়েকজন তাদের দ্বারায় কাজ করাতে হবে বলে হুমকিও দেয়।
এ বিষয়ে নিকটবর্তী সাহেবগঞ্জ থানায় তিনি অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। বিস্তারিত শুনুন তার মুখে-
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ