আরিফ হোসেন, কলকাতা, ২৭শে নভেম্বর: মাধ্যমিক পরীক্ষা ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা। ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারী থেকে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা হবে। এবার অনিয়ম রুখতে তৎপর হল মধ্যশিক্ষা পর্ষদ ৷ পরীক্ষার সেন্টার গুলিতে শৌচালয়ে নজরদারির পাশাপাশি শিক্ষাকর্মীদের মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা জারি করল পর্ষদ ৷ পর্ষদের এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার ৷
এতদিন পরীক্ষার দিনগুলিতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মোবাইল ফোন বিদ্যালয়ে নিয়ে এলেও তা প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হত ৷ পরীক্ষার পর তা ফেরত দেওয়া হত ৷ পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বিদ্যালয়েই আনা যাবে না ৷ এর পাশাপাশি আজ পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে শৌচাগারেও চলবে নজরদারি ৷ নজরদারি চালানোর জন্য প্রত্যেক বিদ্যালয় গুলোকে একজন করে গ্রুপ ডি স্টাফ নিয়োজিত করতে হবে ৷ প্রতিটি ছাত্রছাত্রী বাথরুমে কতক্ষণ করে থাকছে, শৌচাগারে কোনো অনৈতিক কাজ চলছে কিনা, কোনোরুপ পরিকল্পনা চলছে কিনা তা দেখতে হবে ৷ পর্ষদের এরুপ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বিশিষ্ট মহল। তারা মনে করছে, এতে করে প্রশ্নফাঁস, ছাত্র ছাত্রীদের নকলসহ একাধিক অনৈতিক কাজ বন্ধ হবে এবং নির্বিঘ্নেই পরীক্ষা পর্ব সম্পন্ন হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us