উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ মাধ্যমের জন্য মুর্শিদাবাদ জেলার নশীপুরে রেলব্রীজ নির্মাণ করা হয়।নদীয়া এবং মুর্শিদাবাদের মানুষের কষ্ট কম হবে এটাই আশা ছিল । কিন্তু কাজ এখনো শেষ না হওয়ায় আগামী ১১ই নভেম্বর মুর্শিদাবাদ স্টেশনে ১২ ঘন্টার রেল অবরোধ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদ রেলওয়ে পাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন । আজ একটি পথসভার আয়োজন করা হয়েছিল সঙ্গে ছিলো- জঙ্গিপুর রেলওয়ে পাসেঞ্জার্স কমিটির সদস্যরা। সভায় নশীপুর রেলব্রীজ,ধনধান্য এক্সপ্রেস ৪ দিনের বদলে নিয়মিত যাতায়াত সহ বিভিন্ন স্টেশনে শেডের জন্য একাধিক বিষয়ে তারা দাবিগুলি তোলেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ