Sangbad Ekalavya:
এনআরসি নিপাত যাক’ স্লোগান তুলে এবার গান বাঁধলেন কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় নতুন এই গান নিজের প্রোফাইলে পোস্ট করেছেন তিনি। এবার গিটার নয়, মাউথ অর্গান নিয়ে গেয়েছেন, ‘কই ছিলি, কোত্থেকে এলি, আয় খেলি, দেশ–দেশ খেলি।’ দক্ষিণ কলকাতার বাড়িতে বসেই নিজের অ্যান্ড্রয়েড ফোনে পোস্ট করার আগে এনআরসি নিয়ে তঁার চোখা প্রশ্ন: ‘দাদু নারায়ণদাস চট্টোপাধ্যায় কি এ–দেশের লোক ছিলেন?’ সুমন বলছেন, ‘আমার বাবাও শুনেছি এ–দেশের লোক ছিলেন, শুনেছি। প্রমাণ কিছু আছে? তেমন কোনও কাগজপত্র আমার হাতে নেই।’ এটুকু বলেই তাঁর স্লোগান: এনআরসি নিপাত যাক! নাগরিক পঞ্জিটঞ্জি নিপাত যাক! গানের পরের কথাগুলি: ‘সীমান্ত কাকে বলে কাঁটাতার বুঝি!/আয় খুঁজি দুনিয়াটা খুঁজি। /ওর খিদে তোর খিদে আমার একই খিদে,/খেতে দাও খাই। /সব ভাষা খিদে বোঝে/সবাই খাবার খোঁজে/তাই খেতে চাই।’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ