Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুক্তবীণা পত্রিকার উদ্যোগে পথশিশুদের বস্ত্রদান


নাদীরা আহমেদঃ 
আজ মহাষষ্ঠী চারদিকে আলোর রোশনাই, ভেলপুরি ফুচকার সুগন্ধ, কিন্তু পথশিশুদের পাশে কারা দাঁড়াবে! কারা জোগাবে এই নিঃস্ব শিশুগুলির আনন্দের উপকরণ!  তাই বস্ত্র বিতরন ও খাদ্যদ্রব্য পরিবেশনের মাধ্যমে পূজোর আনন্দ দেবার জন্য তৎপর হলো মুক্তবীণা সাহিত্য গোষ্ঠী । 
আজ জামালদহ সুপার মার্কেটে মাথাভাঙ্গা কলেজের ছাত্র-ছাত্রীর সৌজন্যে নাতাশা আহমেদ, সাবিনুল, মাসুম, আরিফ, মনিরুল, দেবপ্রিয়া, মইনুল হাসানেরা পথ শিশুদের পূজার আনন্দে ভরিয়ে দিলো।  উদ্যোক্তারাও সকলে সদ্য তারুণ্যের দোড়গোড়ায় দাঁড়ানো কিছু কলেজ পড়ুয়া, তারুণ্যের জোয়ারে ভেসে এসে তারা মেতে উঠেছে সমাজ কল্যাণমূলক কাজে। এই কাজে খুশি জামালদহবাসী।


আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code