Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিতাইয়ের মফিয়াকে তালাকের বিরুদ্ধে আন্দোলনে নামলো চামটার জনসাধারন




আরিফ হোসেন, সিতাই, ২৩ই অক্টোবর: সিতাইয়ের চামটা গ্রামের মফিয়া খাতুনের সঙ্গে পশ্চিম বালাকুড়ার মিঠুন মিঞার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের ছয় মাসে পেরোতে না পেরোতেই স্বামী স্ত্রীকে তালাক দিয়ে বাড়ির বাইরে বের করে দিয়ে মারধোর করে তাই তালাকের বিরুদ্ধে রুখে দাড়িয়ে মোফিয়া শ্বশুর বাড়ির গেটেই ধরনা বসে।

মোফিয়া জানিয়েছে পুলিশ প্রশাসন তাকে সাহায‍্য করে না। অবশেষে, এদিন চামটা গ্রামের বিপুল মানুষের সমারোহে ঘটিয়ে একটি প্রতিবাদ মিছিলের হুঙ্কার ওঠে। গ্রামে ছোটো থেকে বৃদ্ধ সকলেই এই মিছিলে সামিল হয়। স্কুলের ছাত্র ছাত্রীসহ এই প্রতিবাদ মিছিলে বারবারই নারীর ওপর নির্যাতনের প্রতিবাদ করা হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, নারীর ওপর নির্যাতন একটি ঘোরতর অপরাধ তাছাড়াও, নিজ ইচ্ছায় বিয়ে করা স্ত্রীকে এভাবে তালাক দেওয়া ও নির্যাতনের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিলের মাধ‍্যমে আমার সকলকে সাবধান করতে চাই। প্রশাসন এ বিষয়ে কঠোর হোক এই আশায় তারা এই প্রতিবাদে নেমেছে বলে জানান।
বিস্তারিত দেখুন ভিডিওতে-
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code