![]() |
প্রবল শক্তিশালী সামুদ্রিক ঝড় (টাইফুন) হাগিবিস জাপানে আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ শনিবার বিকেলে ঝড়টি আঘাত হানে। বলা হচ্ছে, গত ৬০ বছরে জাপানে এটাই সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাত। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আজ বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ঝড়ের প্রভাবে কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিপুলসংখ্যক ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত ঝড়ে একজনের মৃত্যুর খবরের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, হাগিবিসের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। এতে আরও এলাকা প্লাবিত হতে পারে এবং ব্যাপক হারে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
ঝড়ের ঝুঁকির কথা উল্লেখ করে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাপক প্রচারের কারণে অনেকে খাবার মজুত করে রেখেছেন। এতে বড় বড় দোকান ও বিপণিবিতানে পণ্য কম দেখা গেছে। দোকানপাট ও কারখানা বন্ধ রাখা হয়েছে। বিমানের নির্ধারিত ফ্লাইট ও ট্রেনের সময়সূচি স্থগিত করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ