যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির ভেতরে ৩৯ জনের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতের দিকে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসব লাশ পাওয়া যায়। তারপরই অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে পুলিশ ডাকা হয়।এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২৫ বছর বয়সী লরির চালককে আটক করা হয়েছে। বলা হচ্ছে, তিনি উত্তর আয়ারল্যান্ডের নাগরিক।
এসেক্স পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা মনে করছে যে তাদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর বয়সী ব্যক্তি রয়েছে। কর্মকর্তারা বলছেন, লরিটি বুলগেরিয়া থেকে এসেছে এবং শনিবার যুক্তরাজ্যে প্রবেশ করেছে।
সূত্র : বিবিসি
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ