রঞ্জিত ঘোষ, বাঁকুড়া , ৭অক্টোবর
সারা বাংলা জুড়ে যখন শারদ উৎসবে মাতোয়ারা বাঙালি , ঠিক তখনই মাথায় আকাশ ভেঙে পড়লো গঙ্গাজলঘাঁটির গোয়ালডাঙা গ্রামের ঘোষ পরিবারে । অন্য দের মতোই এই ঘোষপরিবার পুজোর আনন্দে সামিল হয়েছিল , কিন্তু পুজোর অষ্টমীর দিন যখন খবর এলো পরিবারের বড়ো ছেলে আশিষ কুমার ঘোষ এর মৃত্যু হয়েছে , তখন সেই আনন্দ মুহূর্তে বিষাদের রূপ নিলো । স্থানীয় সূত্রে জানা যাচেছ , নদীয়া বাংলাদেশ সীমান্তে টহলদারি অবস্থায় অষ্টমীর দিন (রবিবার ) বজ্রপাতে মৃত্যু হয় ওই বিএসএফ জোয়ান বছর পঁয়ত্রিশের আশিষকুমার ঘোষের । এর ফলে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ