Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষামন্ত্রীকে কার্যত বুড়ো আঙ্গুল দেখালো কম্পানি-আবারও আন্দোলনের ইঙ্গিত কম্পিউটার শিক্ষকদের

pic:wbsctwa fb

10 হাজার টাকার মাসিক বেতনের সরকারি নির্দেশ কে কার্যত বুড়ো আঙুল দেখালো রাজ্যশিক্ষা দপ্তর তথা কোম্পানি-এমনই অভিযোগ West Bengal School Computer Teachers Welfare Association এর। রাজ্যের আইসিটি প্রকল্প অনুযায়ী মাসিক দশ হাজার টাকা বেতন বরাদ্দ হলেও বেসরকারি সংস্থা দ্বারা নিয়োগ করা চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকরা এখন হাতে পাবেন ৮ হাজার টাকা।

আইসিটি প্রকল্পের আওতাভুক্ত স্থায়ীকরণ, বিষয় ভিত্তিক সিলেবাস এবং সাম্মানিকের দাবিতে বিকাশ ভবন অভিযানে একাধিকবার সামিল হয়েছিলেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের হাজার খানেক চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকরা।

কম্পিউটার শিক্ষকদের বেতন দেয় একটি ঠিকাদার সংস্থা। ফলে ওই শিক্ষকরা সরাসরি রাজ্যের অধীনে নেই। সরকার ঠিকাদার সংস্থাকে নির্দিষ্ট টাকা দেয়। তারাই কম্পিউটার শিক্ষকদের বেতন দেয়। কিন্তু ঠিকাদার সংস্থা প্রাপ্য বেতন থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করে আসছিলেন শিক্ষকরা। 
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে বেতন কাঠামোর পর্যালোচনা করতে হবে ঠিকাদার সংস্থাকে। দ্রুত মেটাতে হবে বকেয়া। বাড়াতে হবে বেতন। এই বিষয়ে নির্দেশ ও প্রকাশিত হয়। 

আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন
১৪ আগস্টের এই নির্দেশ অনুসারে যে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তা কোম্পানি মেনে নিতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন। আজ West Bengal School Computer Teachers Welfare Association এর একটি প্রতিনিধিদে দলকে একথাই জানানো হয় বলে অভিযোগ। তাই পুনঃরায় বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনার রয়েছে বলে সংগঠনের পক্ষথেকে জানানো হয়।  বিস্তারিত শুনুন ভিডিওতে- 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code