আনারুল ইসলাম প্রামাণিক:সম্প্রতিকালে কোচবিহারের সবচেয়ে রাজনৈতিক গন্ডগোলের খবর পাওয়া যায় যেখান থেকে তা নিসন্দেহে ভেটাগুড়ি।সেই রাজনৈতিক উওাল ভেটেগুড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলবন্ধনের এক নতুন পথের দিশা দেখিয়ে দিলেন "ভোটবাড়ি কোরানের আলো" কমিটির সদস্য-সদস্যাগণ।
আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা চলে কোরান পাঠ প্রতিযোগিতা । বহু দূর দূরান্ত থেকে অনেক মহিলা এই প্রতিযোগিতায় অংশ নেয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-হাজি নূরুল ইসলাম,ইব্রাহীম হোসেন,ইমাম আকবর আলী,হাফেজ সোয়েল আহমেদ,ইমাম মোবারক আলী,শাহজাহান আলী সরকার প্রমূখ।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরানের আলো প্রতিযোগিতায় প্রচুর মানুষের ঢল নামে।খতমে কোরান পাঠের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে উম্মে কুলসুম,মস্তানা পারভীন,বীণা বেগম।পুরুষ বিভাগে খতমে কোরান পাঠের প্রথম,দ্বিতীয়ও তৃতীয় হন যথাক্রমে -আলম ইসলাম,মোবারক হোসেন,ও শহিদুল ইসলাম।
প্রতিযোগী ও প্রতিযোগিনীদের বাংলার তর্জমা সহ কোরান ও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।হাজি নূরুল ইসলাম জানান জাতির মধ্যে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তির অবসান ঘটিয়ে নতুন জ্ঞানের আলো প্রচার কারার উদ্দেশ্যই এই আয়োজন।অনুষ্ঠানের আখেরি মোনাজাত করেন বিশিষ্ট শিক্ষক আলেম মওলনা দোস্তগীর হোসেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ