সংবাদ একলব্য, 27 সেপ্টেম্বর : শারদীয়ার প্রাক্কালে কচিকাঁচাদের মধ্যে সংস্কৃতিক মানোন্নয়ের লক্ষ্যে দিনহাটা 2 নাম্বার ব্লকের মহাকালহাট ধামে অনুষ্ঠিত হল সংস্কৃতিক অনুষ্ঠান l জ্ঞানদীপ শিশুনিকেতন এর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশামত দশ গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় শ্রী মনমোহন রায়, উপস্থিত ছিলেন বামনহাট এক নাম্বার গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচাৰ্য, বিশিষ্ট শিক্ষক সৈকত সরকার, রামপ্রসাদ বর্মন, জগজিৎ বর্মন প্রমুখ l জ্ঞানদীপ শিশু নিকেতন এর প্রধান শিক্ষক প্রদীপ বর্মন জানান প্রতি বছর আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সংস্কৃতিক মানোন্নায়ান এর উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি l দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে l
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ