অতীতের শরৎ
সুব্রত মিত্র
কোথা হতে মেঘ এসে ,
তুলোর বেশে উড়ে যায় দেশেদেশে
শরতের আকাশে মেঘের মিছিল
নীল তাঁবুতে আকাশ ঢাকা
কাশফুল ধরে গান শারদীয়ার আগমন
বৃক্ষের ফাঁকে সূর্যের আলো ঝর্ণার মতো
সোনালী রোদে লুকিয়ে থাকা
নৈশক্ষণের অপেক্ষায় চাঁদ বসে থাকে একা
শান্ত মাঠ , পরে আছে নীল
দীঘির চঞ্চল ঢেউ । চঞ্চল ঢেউয়ে
চোখ রেখে মনেপড়ে চঞ্চল শৈশববেলা,
রবি বুধের হাঁটবারে মন মজাবো
দিলখুশ, হাওয়ামিঠাই, বাদামবাহারে ।
অভাবের সংসারে দাদু বড় ভালোবাসতো,
দুঃখে কখনো তাঁর দেখিনিতো মুখভার
দাদু যে আমাকে দেখে শুধুই হাসত।
আজও আছে নীল দীঘি , পোড়ো মাঠ ,
আছে বুঝি সেই চঞ্চল শরতের চঞ্চল ঢেউ
ওগো শরৎ , আমার দাদু আজ আর নেই
তোমার সাজে সাজতে পারবোনা আমি
নতুন জামা , হাওয়া মিঠাই , বাদামবাহার
আর কিনে দেবেনা কেউ ।
সুব্রত মিত্র
কোথা হতে মেঘ এসে ,
তুলোর বেশে উড়ে যায় দেশেদেশে
শরতের আকাশে মেঘের মিছিল
নীল তাঁবুতে আকাশ ঢাকা
কাশফুল ধরে গান শারদীয়ার আগমন
বৃক্ষের ফাঁকে সূর্যের আলো ঝর্ণার মতো
সোনালী রোদে লুকিয়ে থাকা
নৈশক্ষণের অপেক্ষায় চাঁদ বসে থাকে একা
শান্ত মাঠ , পরে আছে নীল
দীঘির চঞ্চল ঢেউ । চঞ্চল ঢেউয়ে
চোখ রেখে মনেপড়ে চঞ্চল শৈশববেলা,
রবি বুধের হাঁটবারে মন মজাবো
দিলখুশ, হাওয়ামিঠাই, বাদামবাহারে ।
অভাবের সংসারে দাদু বড় ভালোবাসতো,
দুঃখে কখনো তাঁর দেখিনিতো মুখভার
দাদু যে আমাকে দেখে শুধুই হাসত।
আজও আছে নীল দীঘি , পোড়ো মাঠ ,
আছে বুঝি সেই চঞ্চল শরতের চঞ্চল ঢেউ
ওগো শরৎ , আমার দাদু আজ আর নেই
তোমার সাজে সাজতে পারবোনা আমি
নতুন জামা , হাওয়া মিঠাই , বাদামবাহার
আর কিনে দেবেনা কেউ ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ