মানসী পোদ্দার
আশ্বিনেরআকাশ মাতোয়ারা আজ
পুজো পুজো গন্ধে
দন্দ্ব ভুলে মাতবো সবাই
আবার নতুন ছন্দে।
বছর পরে মিলবে দেখা তুমি যে মা উমা,
কত আশা কত ভাষা আনন্দেতে জমা!
ঢাকের কাঠি বাজলো সুরে
তুমি যে মা এলে ঘরে,
নতুন রূপে নতুন সাজে
. নতুন নতুন অলংকারে।
কাঁশফুল আর শিউলি ফুলে
মাতলো যে ভুবন ঢাকের তালে।
প্রভাত রবি সাজছে দেখো
শরতের আকাশ সঙ্গে নিয়ে,
পুজোর আমেজে মাতবো সবাই
সবাইকেই সঙ্গে লয়ে।
উদয় হতে সূর্যাস্তে তোমায় ঘিরে খুশি,
রাত বাড়লেই আরো একটু
উত্তেজনা বেশি।
সয় না আর দেড়ির বেড়ি
কেমন যেনো লাগে ভারী,
সবার পুজো কাটুক ভালো
এই কামনাই আমরা করি।।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ