অমিত সরকারঃ
এসবিআইয়ের তরফ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন টার্ম ডিপোজিটে অন্তত ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে৷ ১ বছর মেয়াদী এমসিএলআরে সুদের হার বার্ষিক ৮.২৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে৷ আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই এই হার কার্যকর করা হবে বলে এসবিআইয়ের তরফেই জানানো হয়েছে৷
একই সঙ্গে ছয় মাসের এমপিসি সঞ্চয় সুদের হার কমানো হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট৷ এই মুহূর্তে তা নেমে দাঁড়িয়েছে ৫.৪০ শতাংশে৷ এনএএফ সঞ্চয় প্রকল্প ৩৫ পয়েন্ট কমানো হয়েছে৷ ৫.৭৫ শতাংশ থেকে কমিয়ে এখন করা হয়েছে ৫.৪০ শতাংশে৷ এমএসএফে এই মুহূর্তে সুদের হার দাঁড়িয়েছে ৫.৬৫ শতাংশে৷ নয়া এই হার আগামীকাল থেকেই কার্যকর করবে এসবিআইয়ের তরফে জানানো হয়েছে৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ