Latest News

6/recent/ticker-posts

Ad Code

অ্যাড প্রোডাকশন ও হেড টারনারস্ এর যৌথ প্রযোজনায় মুক্তি পেল মালাবদল সিনেমার প্রথম গান


নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১০ই সেপ্টেম্বর ২০১৯ঃ গত ৭ই সেপ্টেম্বর অ্যাড প্রোডাকশন ও হেড টারনারস্ এর যৌথ প্রযোজনায় মুক্তি পেল মালাবদল বাংলা সিনেমার প্রথম গান। প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইন্দ্রজিৎ দে ও সিদ্ধার্থ চ্যাটার্জ্জীর উপস্থিতিতে মুক্তি পেল এই গানটি। প্রত্যেকেই খুব আশাবাদী এই ছবি ও তার গান নিয়ে। 

মালাবদল সিনেমার গল্পটি এগোবে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা নিয়ে। ছবিটির ঘটনাক্রম পাঁচটি ভাগে আবর্তিত হবে। শেষে দেখা যাবে স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় এই সকল সমস্যার সমাধান হবে। ছবিটি পরিবেশন করবেন অ্যাড প্রোডাকশন ও হেড টারনারস্, প্রযোজনায় রয়েছেন রৌণক রায়, পরিচালনায় রয়েছেন দীপাঞ্জন রায়। ছবিটিতে গানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, 'ওই দেখ পাহাড়' নামের একটি গান মুক্তি পেয়েছে- এই গানটি গেয়েছেন সিমরণ সরকার ও প্রীতম দাস। সঙ্গীত পরিচালনায় ছিলেন শুভঙ্কর চ্যাটার্জ্জী এবং ব্যবস্থাপনায় ছিলেন অর্ক রায়।

পুরো ভিডিও দেখুন-
   
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code