Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইসলাম ধর্মের এক বড়ো উৎসব মহরম পালিত হচ্ছে ওকড়াবাড়ীতে

আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ১০ই সেপ্টেম্বর: আজ ইসলাম ধর্মের এক বড়ো উৎসব "মহরম" পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মহরম হল আরবি মাসের প্রথম মাস ও পবিত্র মাস। এই মাসের দশদিনের মাথায় হোসেন হত‍্যা হয়েছিল। তাই এই মাস মুসলমান সম্প্রদায়ের কাছে শোকের মাস। ওকড়াবাড়ী বাজার সংলগ্ন প্রগতি মুক্ত মঞ্চের সামনে থাকা একটি প্রাচীন মাজারে এলাকার লোকজন প্রায় প্রতি বছরই মহরম উৎসব পালন করে। বাদ গেলো না এবছরও। মাজারের চারিদিক সুন্দরভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে মোমবাতি জ্বালিয়ে বেলুন দিয়ে সাজিয়ে মহরম উৎসব পালিত হচ্ছে। অন‍্যান‍্য বিভিন্ন জায়গায় 'তাজিয়া' নিয়ে প্রদক্ষিন সহ লাঠি, অস্ত্রাদি নিয়ে যুদ্ধ নকল দেখানো হলেও এখানে এগুলোর কিছুই নেই। প্রগতি মুক্ত মঞ্চের মাঠে বিতরন করা হচ্ছে পায়েস। ইসলামিক গান বা গজল চালিয়ে সাড়ম্বরে উৎসবের আমেজ ফুটিয়ে তুলেছে মহরম কমিটি। ওখানে ঘুরতে বা দেখতে যাওয়া সকলকেই হাসি মুখে পায়েস খাইয়ে উৎসব পালন করছে ওকড়াবাড়ির মানুষ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code