Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধুপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চোখ পরীক্ষা শিবির



আনারুল ইসলাম প্রামাণিক, চ্যাংরাবান্ধা :
আজ  মঙ্গলবার বেলা  11টায় ধূপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও পরিচালনায় এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতাল এর সহযোগিতায় বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বানারহাট সংলগ্ন তোতাপাড়া বাজারের  অঙ্গনওয়াড়ি সেন্টারে, শিবিরে মোট 118 জন মানুষ চোখ পরীক্ষা করান তারমধ্যে 14 জন কে  ছানি অপারেশনের জন্য শিলিগুড়ি পাঠানো হয় বলে সংস্থার সম্পাদক অলোক রায় জানান।
আগামী  তারিখে বেশ কয়েক জন কে অপারেশনের জন্য পাঠানো হবে  বলে জানা যায়। এই শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান ভাগশ্রী ওরাওঁ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামল রায়, পঞ্চায়েত সদস্যা জিমি রাই, সমাজসেবী রাজু গুরুং, বিমল মাহালী ও জোনাথন শেরপা প্রমুখ। এছাড়াও সংস্থার সদস্য ও সদস্যারা  ন্যায় ও নিস্টার সাথে দায়িত্ব পালন করেন বলে কর্নধার অলোক বাবু জানান।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code