Latest News

6/recent/ticker-posts

Ad Code

"তিন খান" সহ রজনীকান্তকে টেক্কা তবুও গল্প চুরির অভিযোগে বিদ্ধ "সাহু"



Sangbad Ekalavya: গল্প চুরির অভিযোগে বহুবার বিদ্ধ হয়েছেন বহু পরিচালক এবার" সাহুর" মত সিনেমার পরিচালক ও বাধ্য হলেন বিদ্ধ হতে।

ছবি মুক্তি পেয়েছে এই শুক্রবার। আর তার দিন কয়েক পেরোতে না পেরোতেই বক্সঅফিসে রেকর্ড ভাঙা সাফল্যের নজির গড়েছে প্রভাসের ‘সাহো’। বক্স অফিস রিপোর্ট বলছে, দক্ষিণী সুপারস্টার প্রভাসের জনপ্রিয়তার কাছে হার মানতে বাধ্য বলিউডের ‘খান’রা। কারণ, আজ পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে কোনও খানের ছবিই নাকি এত দ্রুতহারে বক্স অফিসে জড় তুলতে পারেনি। ‘সাহো’ নাকি রীতিমতো টেক্কা দিচ্ছে রজনীকান্তের ছবিকেও। স্বাভাববিকবশতই প্রভাসের আগের ছবি ‘বাহুবলী’র সঙ্গে তুলনা টেনে ফেলেছেন খোদ সিনে বাণিজ্য বিশ্লেষকরাও। বাহুবলীর মতো সাফল্য কি পাবে প্রভাসের নতুন ছবি। এই মুহূর্তে অনেকেরই মনেই ঘুরছে এমন প্রশ্ন। এই ছবির কন্টেন্টে সিনে সমালোচকরা তেমনটা না মজলেও রেকর্ড হারে ব্যবসা কিন্তু করে ‘সাহো’র মুকুটে যোগ করে ফেলেছে নয়া পালক। আর এর মাঝেই ফরাসি পরিচালকের বিদ্রুপ বাণে বিদ্ধ হতে হল ছবির পরিচালককে। এই অবশ্য প্রথমবার নয়, এর আগেও বেশ কজন দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ এনেছিলেন জেরম সালে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code