Sangbad Ekalavya:
পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে আজ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রতিটি কলেজে ধর্মঘট চলছে।কলেজের অস্থায়ী কর্মচারীদের মূলদাবি হলো সমকাজে সমবেতন এবং চাকরির স্থায়ীকরণ। রাজ্যের অন্যান্য কলেজের পাশাপাশি দিনহাটা,তুফানগঞ্জ কলেজে ধর্মঘট চলছে। দিনহাটা কলেজের গেটের সামনে অবস্থানে বসেছেন কলেজের অস্থায়ী কর্মচারীরা।
কর্মরত সকল অস্থায়ী কর্মচারীদের দাবী -
১) ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত কর্মসংস্থানের নিরাপত্তা দিতে হবে।
২) সরকারী স্বীকৃতি প্রদদন করতে হবে।
৩) সমকাজে সম বেতন দিতে হবে।
কর্মরত সকল অস্থায়ী কর্মচারীদের দাবী -
১) ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত কর্মসংস্থানের নিরাপত্তা দিতে হবে।
২) সরকারী স্বীকৃতি প্রদদন করতে হবে।
৩) সমকাজে সম বেতন দিতে হবে।
আজ বেলা ১২ টায় SFI এর একটি প্রতিনিধি দল দিনহাটা কলেজে গিয়ে আন্দোলনরত শিক্ষা কর্মীদের পাশে দাড়িয়ে সংহতি জানিয়ে বার্তা দেয়।sfi প্রতিনিধি দলে ছিলেন শুভ্রালোক দাস, টুটুল সরকার, আব্দুল মালেক পাটোয়ারী, ধৃতিমান দত্ত, অনামিকা রায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ