সংবাদ একলব্য, ১২ আগস্টঃ এক অন্য নরেন্দ্র মোদিকে দেখা যাবে টিভির পর্দায়। আজ রাত ৯ টায় ডিসকভারি চ্যানেলে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান "ম্যান ভার্সেস ওয়াইল্ড" এর একটি পর্বে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বেয়ার গ্রিলস নামে পরিচিত এডওয়ার্ড মাইকেল গ্রিলস গত মাসেই বিশেষ পর্বের টিজার সমেত একটি ট্যুইট করে জানান এ কথা।
৪৫ বছর বয়সী ব্রিটিশ অ্যাডভেঞ্চারার এবং শো হোস্ট শনিবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন -
"প্রধানমন্ত্রী মোদি এমন এক ব্যক্তি যিনি পরিবেশ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। এই কারণেই তিনি আমার সঙ্গে এই যাত্রায় সামিল হয়েছেন। জঙ্গলে সময় কাটানোর সময় তাঁকে একজন তরতাজা যুবক মনে হচ্ছিল এবং আমি অবাক হয়ে গিয়েছিলাম এই দেখে যে তিনি সেখানে কীভাবে আরামে সময় কাটাচ্ছিলেন এবং তিনি কতটা সহজ ও শান্ত ছিলেন"
#WATCH Bear Grylls in Wales(UK): PM(Modi) is vegetarian, so there was going to be no eating of grubs or anything. But in the wild, you can survive very well off berries, roots, plants and certainly, PM spent his younger years in the wild, so he was very comfortable with that pic.twitter.com/2maEG4YXKg— ANI (@ANI) August 10, 2019
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ