সংবাদ একলব্য, ২১ আগস্টঃ আবারও লাঠির আঘাত শিক্ষকদের উপর, এবার পুলিশের লাঠির আঘাত খেতে হলো পশ্চিমবঙ্গ এর কয়েক হাজার ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের l ভোকেশনাল শিক্ষক দের কয়েক দফা দাবী নিয়ে আজ কলকাতার এস এন ব্যানার্জী রোডে কারিগরি শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিতে হাজির হন কয়েক হাজার ভোকেশনাল শিক্ষক শিক্ষিকা l তারা কারিগরি শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ বাধা দেয় l এর পর শিক্ষকদের ছত্রভঙ্গ করার জন্যে পুলিশ নির্বিচারে লাঠি মারতে শুরু করে l লাঠির আঘাতে কয়েক জন শিক্ষক ও শিক্ষিকা আহত হন l অনেক শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করা হয় l আন্দোলন করি দের অভিযোগ আমাদের কথা না শুনেই পুলিশ আক্রমণ করে l এরপর তারা আরও বৃহৎতর আন্দোলনে নামবে বলে জানান আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা l
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ