সহিদুল মিঞা, সাহেবগঞ্জ,১ অগাস্টঃ পশ্চিমবঙ্গ সরকার পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি কমিটি গঠন করেছে। রবিবার এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় দূষণ প্রতিরোধ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন "সবুজ সংরক্ষণ করুন এবং পরিষ্কার থাকুন"। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, “আজ জাতীয় দূষণ প্রতিরোধ দিবস। আসুন, 'সবুজ সংরক্ষণ করুন এবং পরিষ্কার থাকুন'। বাঙ্গলায় আমরা মুখ্য সচিবের তত্ত্ববধানে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরিবেশ সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করবে”।
আজ দিনহাটা ২ নং ব্লক, সাহেবগঞ্জে 'সবুজ সংরক্ষণ করুন এবং পরিষ্কার থাকুন' কর্মসূচির শুভ সূচনা করলেন সাহেবগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। প্রত্যেককে শপথ বাক্য পাঠ করান শ্রী বিপুল আচার্য ।
বিস্তারিত দেখুন ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ