Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার কাটমানি ফেরাতে মুকুল ও শুভ্রাংশু এর বিরুদ্ধে পোস্টার

নিজস্ব সংবাদাদাতা, ১ আগস্টঃ লোকসভা ভোটে ভরাডুবির পর কাটমানি কথার ঘোষনা করে মূখ‍্যমন্ত্রী। এর জেড়ে ভোগান্তিতে পড়তে হয় একাধিক তৃনমূল নেতার । তবে এবার ছাড় পেলো না এ রাজ‍্যে সদ‍্য ফুটে ওঠা পদ্মের কারিগর মুকুল রায়। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ঘটক রোড ও থানা পাড়া এলাকায় বিজেপি নেতা মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এনে পোস্টার দেওয়া হয়। পাশাপাশি সেই টাকা ফেরতের হুশিয়ারী দেওয়া হয়। তবে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। বিজেপির তরফ থেকে এই পোস্টারের ব‍্যাপারে আঙুল তোলে তৃনমূলের দিকেই। কিন্তু, তা উড়িয়ে দিয়ে তৃনমূল দাবি করে পুরোট গোষ্ঠী কোন্দলের জেরে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code