সংবাদ একলব্য, দিনহাটা, ২২ আগস্টঃ গতকাল দিনহাটা কলেজের SFI ইউনিটের অবস্থান আন্দোলন চলাকালিন তৃণমূলের বহিরাগত দুষ্কৃতিরা ছাত্র ছাত্রীদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ ওঠে। দিনহাটা কলেজ ইউনিট এর কনভেনার কমরেড সঞ্জিব কর্মকার,কমরেড আব্দুল মালেক পাটোয়ারী, কমরেড ধ্রিতিমান দত্ত, কমরেড শুভঙ্কর দে, কমরেড শুভজিৎ দাস তৃনমূলের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও আক্রান্ত হয়।
আজ দুপুর ১২ টায় দিনহাটা কলেজে সেমিস্টার ফি কামনোর গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিহত করার চেষ্টার বিরুদ্ধে ও বিধায়ক উদয়ন গুহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতাভ দওের বিরুদ্ধে স্লোগান তোলে SFI. গতকালকের ঘটনার প্রতিবাদে আজ প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে ধিক্কার মিছিল বের হয়ে চৌপথে হয়ে দিনহাটা কলেজে পৌঁছায় ও কলেজ গেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন SFI কলেজ ইউনিটের পক্ষে সঞ্জীব কর্মকার, আব্দুল মালেক পাটোয়ারী, সৌভিক দে, দিনহাটা কলেজে প্রাক্তন সাধারন সম্পাদক ও SFI রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, রাজ্য কমিটির সদস্য আকীক হাসন, জেলা সম্পাদক প্রনয় কর্য্যী ও সভাপতি কৌশিক ঘোষ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ