Latest News

6/recent/ticker-posts

Ad Code

'মমতা বন্ধ্যোপাধ্যায়কে স্মরণ করুন'-কোচবিহার থেকে দলীয় কর্মীদের বার্তা দিলেন সুব্রত বক্সী

সংবাদ একলব্য, ২২ আগস্টঃ কোচবিহার-কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং ঐক্য বদ্ধ করতে রাজনৈতিক কর্মী কনভেনশন করলো জেলা তৃণমূল কংগ্রেসI আজ কোচবিহার শহরের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী কনভেনসন পালন হলI উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এছাড়া উপস্থিত ছিলেন  তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নবনিযুক্ত কো-অর্ডিনেটর শ্রী পার্থ প্রতিম রায়,  মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ দলের বিধায়করা ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব কর্মীরাI এই কনভেনশনে একটাই বক্তব্য উঠে এলো সকলের গলায়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মানুষের কাছে গিয়ে অভিযোগ শুনতে হবে, ভোট যখনই হোক না কেন দলীয় কর্মসূচি চালিয়ে যেতে হবেI এদিন সুব্রত বক্সী বলেন আপনারা নিজ-নিজ এলাকার কর্মীদের বাড়িতে পৌঁছান কথা শুনুন তাদের অভিযোগ তুলে ধরুন সরকারের উন্নয়নমূলক কাজ কর্মI আর 'মমতা বন্ধ্যোপাধ্যায়কে স্মরণ করুন আর বাংলার মানুষের কাছে আপনার বক্তব্য তুলে ধরুন।'

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code