Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাইরাল কন্যা সাম্য

সংবাদ একলব্য,  ১০ আগস্টঃ  ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছোট্ট শিশুর গলায় গাওয়া 'ও কি কাজল ভ্রমরা' গানের একটি ভিডিও । ভিডিওটি রিলিজ করেছে বাংলা দেশের একটি জনপ্রিয় নিউজ চ্যানেল 'প্রথম আলো'। আর ছোট্ট শিশুটি হল লিউনা তাসনিম সাম্য। এরপর একাধিক গানে মাতিয়েছে দুই বাংলাকে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সাম্যর সুর মন কেড়ে নিয়েছে লক্ষাধিক মানুষের।



সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এই মেয়ে এখন বেশ পরিচিত মুখ। সে তার মায়াবী কণ্ঠের গান দিয়ে সবাইকে মুগ্ধ করে চলছে। জামালপুরের মেলান্দহ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর আজমত আলী ও আরজুমান্দ মুশতারী দম্পতির মেয়ে সাম্য। এত অল্প বয়সেই সাম্য প্রায় ৭০টি গান মুখস্থ করে ফেলেছে। লালনগীতি, লোকগীতি, নজরুলগীতিসহ প্রায় সব ধরনের গান গায় সে।




সে বড় হয়ে ডাক্তার হতে চায়। সেই সঙ্গে গানটাও চালিয়ে যেতে চায়। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম সাম্যর সাক্ষাৎকার নিচ্ছে, সবাই তার প্রশংসা করছে। বেশি প্রশংসা পেয়ে মেয়ে যাতে উচ্ছন্নে না যায়, সে দিকে সজাগ সাম্যর মা-বাবা। সাম্যের শিক্ষকেরাও জানিয়ে দিয়েছেন, প্রচারের জন্য মেয়েকে যাতে যেখানে সেখানে গান গাইতে না পাঠানো হয়।



বাবা আজমত আলী বললেন, এলাকার রিকশাচালক থেকে শুরু করে প্রায় সবাই চেনেন তাঁদের মেয়েকে। মেয়ের যাতে কোনো সমস্যা না হয়, তা সবাই খেয়াল রাখেন। সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা অফিসার ফারুক মিয়া থেকে শুরু করে অন্য কর্মকর্তারাও খেয়াল রাখেন। সবাই চান সাম্য শিল্পী হিসেবে সুনাম অর্জন করুক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code