Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যোগ দিতে চায় ভারতে


সংবাদ একলব্য,১২ আগস্টঃ পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা অবিচ্ছিন্ন অঙ্গ হিসাবে ভারতে জুড়তে চায়। আর তাতেই রক্তচাপ বেড়েছে ইমরানের। জানা যাচ্ছে, জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ শেষ হওয়ার পর এখন পাকিস্তানের অধিকারে থাকা গিলগীট বলিস্তানের লোকেরা প্রতিবাদী হয়ে উঠেছে।আপাতত এই অংশেও পাকিস্তান অনধিকার ভাবে শাসন চালাচ্ছে। গিলগিটের লোকেরা বলেছে যে তাদের ভারতীয় সংবিধানের উপর ভরসা আছে, আর তারা ভারতের সাথে জুড়তে চায়। পাক অধিকৃত কাশ্মীর গিলগীটে এই ধরণের আওয়াজ স্পষ্ট হওয়ায় তা পাকিস্তান সরকারকে মুশকিলে ফেলে দিয়েছে।
এখানেই শেষ নয়, জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা ভারতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রত্যেকটি বক্তব্য মন দিয়ে শুনছেন। এ প্রসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর গীলগিটের একজন জন নেতা এচ.সেরিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ভারতের সাথে যুক্ত ও ভারতীয় সংসদের প্রতিনিধিত্ব চেয়ে আবেদন জানিয়েছেন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code